সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিয়ামের কোলে চড়ে মা পরীমনির ট্রেলার দেখল রাজ্য

সিয়ামের কোলে চড়ে মা পরীমনির ট্রেলার দেখল রাজ্য

বিনোদন প্রতিবেদক: ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে গতকাল। বেইলি রোডের মহিলা সমিতিতে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এই শিশুতোষ সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়।

সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য।

মায়ের কোলে চড়ে সে অনুষ্ঠানস্থলে উপস্থিত। আর মায়ের সিনেমার ট্রেলার দেখলো সিয়ামের কোলে বসে।

পরীমনি বলেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। ’

সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত।

এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ানো, আনন্দ-উল্লাস।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, “সিনেমার শুটিং করতে করতে করোনা মহামারি শুরু হয়। সে সময় বাচ্চাগুলোর মা-বাবা আমাদের অনেক সাহায্য করেছেন। বাচ্চারাও অনেক উৎসাহ দিয়েছে আমাকে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। প্রত্যাশা করি সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”

নিজের গল্প থেকে চলচ্চিত্র হলেও এই ছবির মাধ্যমে প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ের উল্লেখ করে লেখক বলেন, ‘আমরা লিখি। কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এত ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। ’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com