সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছেন : বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

প্রধানমন্ত্রী বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছেন : বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক:  মাত্র ১৯ দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আজ অবসরে চলে গেছেন কবির বিন আনোয়ার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।

 

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কবির বিন আনোয়ারের অবসরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আজই ছিল মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাঁর শেষ দিন।

 

 

 

 

 

শেষ দিন অফিসে ঢোকার পথে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

 

কবির বিন আনোয়ার বলেন, ‘আজকে আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে, এটা রুটিন মাফিক বিষয়। চুক্তিভিত্তিক হওয়া সুযোগের বিষয়। এখন যেটা হয়েছে, এটাই স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com