সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুর থেকে শাহ আলম :

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার  নগরকান্দা থানার ধরমদী গ্রামের বাকি শেখের পুত্র মাইনুদ্দিন সেখ (৩৫), মাইনুদ্দিনের কন্যা তাবাসসুম (১০) এবং মাইনুদ্দিনের শ্যালক ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের মিরাজ মাতুব্বরের পুত্র সৌরভ মাতুব্বর (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে এবং নিহতদের স্বজনদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেলযোগে নিহত ব্যক্তিরা নগরকান্দার দিকে যাচ্ছিল। খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন জানান, মাইনুদ্দিন ও সৌরভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাবাসসুমকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com