সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
রাজনীতিতে নাজমুল হুদার উত্থান-পতন

রাজনীতিতে নাজমুল হুদার উত্থান-পতন

নিজস্ব প্রতিবেদক : সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী এবং সদ্য নিবন্ধনপ্রাপ্ত তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। এসময়ে দেশের রাজনীতিতে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন তিনি।

 

১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হুদা। একাধারে আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন তিনি।

 

 

 

 

 

১৯৭৭ সালে জাগো দল গঠন করেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেসময় দলটিতে যোগ দেন নাজমুল হুদা। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

 

বিএনপির সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ছিলেন নাজমুল হুদা। ১৯৯১ সালে সরকার গঠন করে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। সেবার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

 

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন নাজমুল হুদা। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়। ২০১০ সালের ২১ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

সেসময় দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন নাজমুল হুদা। তবে বহিষ্কৃত হলেও দলীয় কাজ করতে থাকেন তিনি। ফলে ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

 

২০১২ সালে ৬ জুন বিএনপি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেন নাজমুল হুদা। পরে ১০ আগস্ট আবুল কালাম আজাদকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি।

 

 

 

কিন্তু কয়েক মাস পর নাজমুল হুদাকে বিএনএফ থেকে বহিষ্কার করেন আবুল কালাম। ২০১৪ সালে এমপি হন তিনি।

 

২০১৪ সালের ৭ মে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) গঠন করেন নাজমুল হুদা। ২১ নভেম্বর বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দল গঠন করেন তিনি।

 

২০১৫ সালের ২০ নভেম্বর তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন নাজমুল হুদা। সম্প্রতি দলটি নির্বাচন কমিশনের (ইসি) ইসির নিবন্ধন পায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com