রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
পঞ্চগড়ে জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত

পঞ্চগড়ে জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) তিন দিনের বার্ষিক জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এ সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।

 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা একত্রিত হয়ে কাদিয়ানিদের জলসা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাতে বাধা দিলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

 

এতে পুলিশসহ দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ সময় কাদিয়ানি সম্প্রদায়ের অনুসারীদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবাব বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com