সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এই কর্মসূচি ঘোষণা করেন।শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘গণতন্ত্র মঞ্চের পরিবর্তী কর্মসূচি হবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভিন্ন বিভাগে মানববন্ধন। এই মঞ্চের সব শরিক সংগঠনগুলোকে অনুরোধ করব- আপনারা বিভিন্ন বিভাগের নেতাদের জানিয়ে দিন ঢাকাসহ বিভাগীয় মানববন্ধন সফল করার জন্য। গণতন্ত্র মঞ্চকে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে। এ জন্য সকলে প্রস্তুতি নিন।’
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শনিবার সারা দেশে থানায় থানায় পদযাত্রা করছে। এ সময় বক্তব্য দেন ভাসানী অধিকার পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জাতীয় সামতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com