সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড

সায়েন্স ল্যাব এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি সায়েন্স ল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ রবিবার (৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে পাওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে চারটি ইউনিট পাঠানো হয়েছে। কিভাবে এই ভবন ধসের ঘটনা ঘটল সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১০.৫৫ মিনিটে। পলাশী, ধানমণ্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে ১১টা ১৩ মিনিটে আগুন নিযন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com