সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
সায়েন্স ল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪

সায়েন্স ল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক : সায়েন্স ল্যাব মোড়ে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটি আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। ধানমণ্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

আহতদের মধ্যে নুর নবী (২৩), আকবর আলী (৫২) আশরাফুজামান (৩৬), আশা (২৫), হাবিবুর রহমান (৩২), জহুর আলীকে (৫২) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আমাদের এখানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের কয়েকজনের ইনহেশন বার্ন রয়েছে, এ ছাড়া কয়েকজনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজউদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), অজ্ঞাত (৪০), কামাল হোসেন (৪০)। আহতরা পথচারী ও দোকান কর্মচারী।

খাইরুল নামের একজন পথচারী বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গেছে।এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।

তিনি জানান, খবর পাওয়া যায়, সায়েন্স ল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ভবনে অবস্থিত ফিনিক্স ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com