বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

তিনি বলেন, এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।

 

 

 

 

 

বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।

 

তিনি বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, দেশেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

 

টিপু মুনশি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com