রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে আটক

পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে আটক

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর আবারও বদলির আদেশ হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়।

ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলি করা হয়েছে।  বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া। বদলির বিষয়ে জানতে ইউএনও ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল। সে হিসেবে একমাসে দুইবার বদলি হলো বিতর্কিত সেই ইউএনওর।

সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ নানা অভিযোগ রয়েছে ডেজীর বিরুদ্ধে।

গত বছরের ১ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতে বিভিন্ন কর্মকাণ্ডে একাধিকবার আলোচনায় আসেন।

জনস্বার্থে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা না দিতে এক চিঠি দিয়ে ইউএনও ডেজী চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। উপজেলা পরিষদ চেয়ারম্যানের সেই অনুরোধ রাখেননি ডেজী।

বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com