সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্যাংককের হাসপাতালে ভর্তি তাসনিয়া ফারিণ

ব্যাংককের হাসপাতালে ভর্তি তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে ভালো নেই। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে।

ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়েছে বলে বলে জানান এই অভিনেত্রী নিজেই।

 

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে লেখেন, ‌জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

জানা গেছে, ফারিণের নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।

সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান তাসনিয়া ফারিণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com