সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস

বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেলে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে মেট্রোরেলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দভ্রমণের আয়োজন করা হয়।

 

আজ শুক্রবার (১৭ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে শিশুদের মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন ভ্রমণ করানো হয়। আবার সেখান থেকে আগারগাঁওয়ে ফিরে আসে তারা।

 

 

এদিন সকাল সাড়ে ৯টায় দুটি ছাদখোলা বাসে তেজগাঁও ও মিরপুরের দুটি এতিমখানা থেকে ৭০জন শিশুকে নিয়ে আসা হয় আগারগাঁও স্টেশনে। এরপর ১০টায় এই স্টেশন থেকে শিশুদের নিয়ে উত্তরার দিয়াবাড়ি স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় বৈদ্যুতিক ট্রেন।

 

মেট্রোরেলের ভেতরে জানালার ধারে বসা স্মৃতি আর তার বন্ধুদের পরনে ছিল লাল পোশাকের ওপরে বঙ্গবন্ধুর ছবিওয়ালা সাদা টি শার্ট, মাথায় ক্যাপ।

 

গণমাধ্যমকে স্মৃতি জানাল, প্রথমবার মেট্রোরেলে চড়ার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল সে। ‘আমার অনেক ভালো লাগছে। এতদিন টিভিতে মেট্রোরেল দেখছি। প্রথম সামনে দেখলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এই মেট্রোরেল করে দেওয়ার জন্য।’

 

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিলীমা আক্তার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের আজকের এই আনন্দ আয়োজন। এই শিশুদের জন্য বাংলাদেশের প্রথম আমাদের স্বপ্নের মেট্রোরেলের অভিজ্ঞতা নেওয়ার সুযোগটি করে দিতেই এ আয়োজন করা হয়েছে।’

 

 

 

তিনি আরও বলেন, ‘প্রায় ৭০ জন শিশু আনন্দযাত্রায় শামিল হয়েছে। ঢাকার আরও কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করে শিশুরা আবার তাদের ঘরে ফিরে যাবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com