মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ইউটিউব থেকে চুরির কৌশল শেখেন ঢাবির মেধাবী ছাত্র

ইউটিউব থেকে চুরির কৌশল শেখেন ঢাবির মেধাবী ছাত্র

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মিরপুর রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।

গ্রেফতাররা হলেন, রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) ও সাদমান সাকিব (২৯)। গ্রেফতার তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, রেজা মো. সাইমুন ওরফে তরুণ ছিলেন মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। ২০১৫ সালে চতুর্থ বর্ষে থাকাকালে বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। এরপর কিছুদিন একটি গানের দলে ছিলেন, বিভিন্ন স্টেজ শো করতেন।
তিনি জানান, তরুণ পরে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পরেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়। গ্রেফতার আরেক আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধীনে ডিআইপিটিআইয়ের ধানমন্ডি ৩২ ক্যাম্পাস থেকে ২০১৫ সালে ডিপ্লোমা করেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাধারণত মোটরসাইকেল চুরি অন্য কোনো চোরের কাছ থেকে শিখলেও তরুণ শেখেন নিজে নিজে। আর এক্ষেত্রে তিনি সহযোগিতা নেন ইউটিউব থেকে। মোটরসাইকেলের তালা কীভাবে ভাঙে, তা শিখে প্রথমে নিজের মোটরসাইকেলে প্রয়োগ করেন। এরপর শুরু করেন চুরি। প্রথম প্রথম ধরা না পরলেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হন। সর্বশেষ ২০২১ সালে গ্রেফতার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পান। জামিনে বেরিয়ে গতকাল রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পরেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com