রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নিষিদ্ধ ট্যাবলেট বিক্রির সময় ফার্মেসীর স্বত্ত্বাধীকারী র‌্যাবের হাতে আটক

নিষিদ্ধ ট্যাবলেট বিক্রির সময় ফার্মেসীর স্বত্ত্বাধীকারী র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর ডাকবাংলো মোড় সংলগ্ন পাল ফার্মেসীর মালিক সোনা পালকে নিষিদ্ধ ঔষধ সহ র‌্যাব-৬ সাতক্ষীরা এর হাতে আটক হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৬ সাতক্ষীরা এর অধিনায়ক মেজর গালিবের নেতৃত্বে র‌্যাব সদস্যরা পাল ফার্মেসীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪শত পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির সময় হাতে নাতে আটক করে।

মেজর গালিব জানান, ওই ফার্মেসীর মালিক দীর্ঘদিন যাবৎ কৌশলে অবৈধভাবে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল, এমন তথ্য গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ওই ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসী তল্লাশি করে নিষিদ্ধ ৪শত পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও এই কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ সহ মালিক সোনা পালকে আটক করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com