সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
সোমবার খুলনা ও বরিশাল সিটিতে সব ব্যাংক বন্ধ

সোমবার খুলনা ও বরিশাল সিটিতে সব ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা ও বরিশাল সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা সোমবার (১২ জুন) বন্ধ রাখা হবে। একই দিন ২ পৌরসভা ও ১ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ জুনের প্রজ্ঞাপন মোতাবেক খুলনা ও বরিশাল সিটি করপোরেশন, ২টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ জুন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

 

 

 

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনও।

 

এসব নির্বাচনি এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com