শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাংলাদেশি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’

বাংলাদেশি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’

স্টাফ রিপোর্টার :
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’এ দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা। বুধবার সন্ধ্যা ৭টায় চ্যানেল ২৪ এর বুলেটিনে সংবাদ পাঠ করেন অপরাজিতা। অপরাজিতাই হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।
এ বিষয়ে চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।
কৃত্রিম বুদ্ধিমত্তার কিংবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের অনেক কাজই সহজ করে দিয়েছে। মানুষের জন্য জটিল অনেক সমস্যা সহজেই সমাধান করে দিচ্ছে এই প্রযুক্তি।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় আশঙ্কা  বিস্তার মানবসভ্যতার জন্য হুমকি। রোবটের কারণে মানুষ শুধু যে চাকরি হারাবে তা-ই নয়, একদিন এরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহও করে বসতে পারে বলেও মনে করছেন অনেক বিজ্ঞানী। তবে সবাইকে আশ্বস্ত করে গত শুক্রবার এক এআই ফোরামে রোবটরা বলেছে যে এরা মানুষের চাকরি খাবে না। মানুষের বিরুদ্ধে বিদ্রোহও করবে না।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com