শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী স্বজনদের মানববন্ধন

নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী স্বজনদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি চৌধুরী জুয়েল রানা:

নড়াইলের কালিয়ার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার যোগানিয়া বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আল মামুনের সহপাঠী, পরিবারের সদস্য ও হাজারো এলাকাবাসী।

মানববন্ধনে পরিবার ও সহপাঠীরা দাবি করে বলেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি।

উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল মামুনের বাবা মোঃ হাবিবুর রহমান মোল্লা, বড়বোন মুসলিমা, ভাবী কারিমা ইসলাম,জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলাম, শিক্ষক শামীম আহমেদ ভূইয়া, খাইরুল ইসলাম সহ অনেকে।

গত ২২ জুলাই স্কুল শিক্ষার্থী আল মামুনকে যোগানিয়া বাজারের প্রহ্লাদের সেলুন থেকে খাইছি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্য শিমুল নন্দী।
পরবর্তীতে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন চলতি মাসের ১২ তারিখ ভোরে মারা যান।

এ ঘটনায় নিহত আল মামুনের বাবা ১৩ জনের নাম উল্লেখ করে ১১ই আগস্ট নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে হতাশা প্রকাশ করেছেন সহপাঠীয় পরিবারের লোকজন। তাদের দাবি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com