রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার :

ঢাকার শাহজাহানপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) মধ্যরাতে শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

৩৬ বছর বয়সী অলিউল্লাহ রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি থাকতেন গুলবাগের জোয়ারদার লেইনে; এলাকায় তিনি ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার রাতে রাজারবাগ এলাকা থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে গুলবাগে রুবেল আক্রান্ত হন বলে শাহজাহানপুর থানার ওসি ফারুকুল আলম জানান।

“চার থেকে পাঁচজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।”

খবর পেয়ে পরিবারের লোকজন রুবেলকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “নিহতের মাথা, হাতে, কাঁধ, পাসহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত ছিল।”

শাহজাহানপুর থানার ওসি ফারুকুল আলম বলেন, “রুবেল আগে ছাত্রলীগ করতেন, ইদানিং যুবলীগের রাজনীতিতে ছিলেন। তবে কোনো পদে ছিলেন না, সম্ভবত থানায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। আর রুবেলের স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগে সদস্য।”

কারা, কী কারণে রুবেলকে হত্যা করেছে. তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফারুকুল আলম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com