সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

পদ্মফুল ছেঁড়ায় সৌন্দর্য হারাচ্ছে বিশ্ব পরিচিত দক্ষিণগ্রাম পদ্মবিল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সারা বাংলাদেশে গুটিকয়েক পদ্ম ফুলের মাঝে অন্যতম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের পদ্মবিল। এখানে অন্তত দশ একর জমিতে ফুটে আছে পদ্মফুল। নীল, সাদা ও হলুদ রংয়ের পদ্মফুল ফুটে আছে বিলজুড়ে। নীল আকাশের সাথে বিলে পদ্মের হাসিতে স্বর্গীয় আবেশ তৈরী হয়েছে। এ কারনে দর্শনার্থীদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের পদ্মবিল।দর্শনার্থীরা নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে পদ্মবিলে ঘুরছেন ও সৌন্দর্য উপভোগ করছেন। পদ্মফুলের পাশাপাশি রয়েছে সাদা নীল শাপলা। পদ্মবিলের মাঝে নানান প্রজাতির পাখি দেখা মিলে, যেমন- ডাহুক, সারস, বালিহাস। সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মবিল ঘিরে অসংখ্য মানুষের সমাগম। পদ্মবিল বিল উপভোগ করতে এখানে রয়েছে প্রায় ৮-১০টি নৌকা। সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত এই নৌকা দিয়ে দর্শনার্থী উপভোগ করে থাকে। দেখা গেছে যারা ঘুরতে যায় তারাই আবার ফুলগুলো ছিড়ে নিয়ে যায়। যার ফলে ধ্বংস হচ্ছে সৌন্দর্য।স্থানীয়রা জানায়, প্রতিদিনেই এই দূর দূরান্ত থেকে পদ্মবিলে অসংখ্য মানুষ আসে। এই পদ্মবিল দেখতে এসে ফুলগুলো নিয়ে যায়। যার ফলে প্রায় ধ্বংসের পথে এ পদ্মবিল।এই পদ্মবিল রক্ষার জন্য প্রশাসনের ভূমিকা ও গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। না হয় অচিরেই ধ্বংস হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ মানুষ কোন নিয়ম শৃঙ্খলা মানছে না। তাছাড়া অসংখ্য মানুষ পদ্মফুল ছিড়ে বিলের সৌন্দর্য নষ্ট এবং ধ্বংস করছে। নৌকার ভাড়াও অতিরিক্ত নিচ্ছে। সকল অনিয়মের জন্য প্রশাসনের তদারকি খুব জরুরী প্রয়োজন মনে করছে।না হয় বুড়িচংয়ের এই প্রকৃতিক সৌন্দর্যের লিলাভুমি অচিরেই হারিয়ে যাবে।জানা যায়, গতবছর বিশ্বের প্রথম হলুদ পদ্ম ফুটেছিলো এই বিলের জলাশয়ে। নতুন এই জাতের পদ্মের ছবিসহ কিছু তথ্য-উপাত্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হারবেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠানো হয়েছিল। এবছর দক্ষিণ গ্রাম পদ্মবিলের সৌন্দর্য হারানো পথে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com