ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

চীন ও ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদকঃ ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়া সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।আইএসপিআর আরও জানায়, চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।এছাড়াও এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাপ্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছে আইএসপিআর।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চীন ও ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত