শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি।প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।এদিকে গত বুধবার ডিএমপির নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত। এর আগে গতবছরের ২৯ অক্টোবর গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেসময় তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com