সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২১ দিন ব্যাপি তৃতীয় ধাপ (পুরুষ) এর সমাপনী ও সনদ বিতারন অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর শনিবার সকাল ১২টায় সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম’র সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এনামুল খান(বিভিএমএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এস আই সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট কামরুজ্জামান।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন আনসার বাহিনী একটি সুশৃংখল, এই বাহিনী দেশ ও দশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তাই এই বাহিনীর কোন বদনাম নাই আনসারের সকল ব্যক্তিরা দেশপ্রেমিক যার কারণে দেশ রক্ষায় বর্তমান সরকারের যেকোনো বিষয়ে ডাক দিলে আনসার বাহিনী তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। এ বাহিনী দীর্ঘদিন ধরে দেশ সেবায় নিয়োজিত, যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫ লক্ষ আজকে যারা এখান থেকে ট্রেনিং করেছে তারা প্রতিদিন কোন না কোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক প্রতিরোধ,সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ খুব উন্নয়নশীল যার কারণে প্রতিটি বিষয়ে আমরা অবগত আছি। আলোচনা সভার শেষে প্রত্যেককে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয় ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টি আই ইশার আলী

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com