শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কারাবন্দিদের সঙ্গে খেললেন মাশরাফি

কারাবন্দিদের সঙ্গে খেললেন মাশরাফি

নিউজ ডেস্কঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বুধবার কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি।মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলের হয়ে ক্রিকেটও খেলেছেন। উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।টুর্নামেন্টের ধরন টি-টোয়েন্টি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এএসএম আনিসুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আগে বন্দিদের সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন মাশরাফি।আলোচনা সভায় বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com