সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

২ দিনের সফরে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। মঙ্গলবার রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। প্রধানমন্ত্রী এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র  শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে টুঙ্গিপাড়া আসছেন। মঙ্গলবার তিনি ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করতে ঢাকার মাওয়া থেকে রেলযোগে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন। সেখানে তিনি জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এ সফর নির্বিঘ্ন করতে পৌরসভার পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিতে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com