সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জের সুনামগঞ্জ-দিরাই সড়কে সিএসজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের চাপা দেয়ার ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাধারিয়া বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম (১৩) এবং শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (২০)। স্থানীয়রা জানান, সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাস সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, বাস-সিএনজির সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

facebook sharing button

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com