শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে: আইজিপি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 নিউজ ডেস্কঃ  বাংলাদেশ পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন, রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় কাজ করছে পুলিশ।আইজিপি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি বেড়েছে। একই সঙ্গে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা ৩৯তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টররা দেশ গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জনবান্ধব ও সেবাধর্মী পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি বেড়েছে। সাইবার অপরাধ প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের ফলে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।তিনি আরও বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সাইবার অপরাধ দমন ও শনাক্তকরণে যোগ্য করে গড়ে তোলা হয়েছে তোমাদের। যা বাস্তব জীবনে চর্চার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে তোমরা সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। নিরপেক্ষে ও সুষ্ঠু মামলা তদন্তের মাধ্যমে বিচারব্যবস্থার প্রাথমিক ধাপ সম্পন্ন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবার সুযোগ রয়েছে তোমাদের।এর আগে ৩৯তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইজিপি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com