ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পঞ্চগড়ে ২ প্রসূতি মায়ের বিনা পয়সায় অপারেশন করলেন সিভিল সার্জন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা পয়সায় প্রসূতি মায়ের সিজার, হাইড্রোসিল ও অন্যান্য অপারেশন করছেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। গতকাল সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ প্রসূতি মায়ের সিজার ও একজনের হাইড্রোসিল অপারেশন করেন সিভিল সার্জন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। প্রতি সোমবার তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অপারেশন কার্যক্রম চালাচ্ছেন।পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড়ে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন মুখি কর্মসূচি হাতে নিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গুলো পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অপারেশন থিয়েটারগুলো চালু করেছেন। এসব অপারেশ থিয়েটার চালু করে তিনি নিজেই অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এজন্য তিনি জেলা সদর থেকে অবেদনবিদ নিয়ে এসে অপারেশ করছেন।সিভিল সার্জনের এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিনা পয়সায় বিভিন্ন অপারেশন ও সিজার করতে পারায় অনেক খুশি। তাঁর এই মহোতি কাজে তিনি জেলা জুড়ে প্রশংসিত হচ্ছেন।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

পঞ্চগড়ে ২ প্রসূতি মায়ের বিনা পয়সায় অপারেশন করলেন সিভিল সার্জন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৩

featured Image
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা পয়সায় প্রসূতি মায়ের সিজার, হাইড্রোসিল ও অন্যান্য অপারেশন করছেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। গতকাল সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ প্রসূতি মায়ের সিজার ও একজনের হাইড্রোসিল অপারেশন করেন সিভিল সার্জন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর উপস্থিত ছিলেন। প্রতি সোমবার তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অপারেশন কার্যক্রম চালাচ্ছেন।পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড়ে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন মুখি কর্মসূচি হাতে নিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গুলো পরিস্কার পরিচ্ছন্ন করেছেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অপারেশন থিয়েটারগুলো চালু করেছেন। এসব অপারেশ থিয়েটার চালু করে তিনি নিজেই অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এজন্য তিনি জেলা সদর থেকে অবেদনবিদ নিয়ে এসে অপারেশ করছেন।সিভিল সার্জনের এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিনা পয়সায় বিভিন্ন অপারেশন ও সিজার করতে পারায় অনেক খুশি। তাঁর এই মহোতি কাজে তিনি জেলা জুড়ে প্রশংসিত হচ্ছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত