শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বনি আমিন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।  রোববার (১৫ অক্টোবর) আসরের আজানের দেওয়ার সময় উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য কোরআনের হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দু-দিন আগে তিনি সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। ১৫ অক্টোবর রোববার তিনি চাকরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। এ সময় মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক নারী মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনাটা খুবই হৃদয় বিদারক। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com