সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট

সব সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে এবং জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে বাসস্ট্যান্ড ও রেল স্টেশনগুলোতেও এ সংযোগ প্রদান করা হবে।

মন্ত্রী বলেন, ‘ফাইভ-জি চালু করার জন্য আমরা কাজ শুরু করেছি। পিছিয়েপড়া জাতি হিসেবে আমরা আর থাকতে চাই না। আগামী এপ্রিল মাসে আমাদের স্যাটেলাইট চালু হবে।’

নেত্রকোনা জেলা প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, রাজধানীর বাইরে ইন্টারনেট ব্যবস্থা নাজুক- এটা সঠিক, তবে এ থেকে উত্তরণের জন্য তাঁর মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আর ইন্টারনেটের মূল্য বা ওয়াই-ফাইয়ের মূল্য সারা দেশে এক করার জন্য যা যা করার তার ব্যবস্থাও তিনি অচিরেই করবেন বলে জানান।

মন্ত্রী আরো বলেন, ‘এখন প্রচলিত মিডিয়া সংবাদপত্র বা চ্যানেলগুলোর চেয়ে এখন সামাজিক বা সোশ্যাল মিডিয়া বেশি গুরুত্ব পাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল খবর পৌঁছে যাচ্ছে। একটা সময় আসবে কাগজ কলমের যুগ শেষ হয়ে যাবে এবং শুধু ইন্টারনেটের যুগ থাকবে। সামনে যে নতুন নতুন প্রযুক্তি আসছে তা ধারণ বা গ্রহণ করার জন্য আমাদের সবার সক্ষমতা অর্জন করতে হবে।’

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, কামাল হোসেন প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com