শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে এক মহিলার মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে এক মহিলার মৃত্যু

সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদ : সাতক্ষীরার কলারোয়ার ধান ঝাড়া মেশিনের বৈদ্যুতিক তারের স্পর্শযুক্ত গেটে হাত লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । মৃত্যুবরণকারী চারুবালা (৭০) কলারোয়া উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের প্রয়াত সন্তোষ বিশ্বাসের স্ত্রী।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘরের লোহার দরজা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই বাড়ির রামপ্রসাদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, চারুবালা তার বাড়ির বারান্দায় থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি তিন সন্তানের জননী। এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার জানান, মৃত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঘটনাটি কলারোয়া থানাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com