শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নবাগত ইউএনও’র সাথে কালকিনি প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ইউএনও’র সাথে কালকিনি প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

কালকিনি থেকে বিএম আজাহার উদ্দিন:: মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ব প্রাচীন কালকিনি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন কালকিনি উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় কালকিনি প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও উত্তম কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নবাগত ইউএনও উত্তম কুমার দাশ বলেন, আপনাদের উপজেলায় আমি নতুন এবং এটাই আমার ইউএনও হিসেবে প্রথম দ্বায়িত্ব। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সবাই যদি সুসম্পর্ক বজায় রেখে সকল কাজে একে অপরকে সহযোগিতা করি, তাহলে কালকিনি উপজেলাবাসীর জন্য ভাল কিছু করে যেতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সভাপতি মোঃশহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিম, সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃজাহিদ হোসেন, প্রচার সম্পাদক রমিজ আল মাহমুদ, সমাজ সেবা সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি আসাদুজ্জামান দুলাল,রফিকুল ইসলাম মিন্টু, মোঃমিজানুর রহমান,কার্যকরী সদস্য রাজীব আহমেদ,সদস্য নিপুল, রোমান হোসেন, আজাহার, চঞ্চল প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com