মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
ভারতীয় গণমাধ্যমে শাকিব-অপুর ছেলে আব্রাম

ভারতীয় গণমাধ্যমে শাকিব-অপুর ছেলে আব্রাম

বাবা ও মা দুজনেই বড় তারকা। তাদের সেই তারকাখ্যাতিতে ভাগ বসিয়েছেন একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়ও। যেদিন থেকে অপু বিশ্বাস প্রকাশ্যে নিয়ে আসেন তার ও শাকিব খানের ছেলেকে সেদিন থেকেই জয় বিরাট সেলিব্রেটি। এরপর থেকেই তাকে নিয়ে মাতামাতি শুরু।

ফেসবুকে দেখা গেছে এই দুই তারকার ভক্তরা দেদারছে জয়কে প্রোফাইল ছবিতে ঠাঁই দিয়েছেন। যেখানেই যাচ্ছে জয় সেখানেই কেড়ে নিচ্ছে প্রচারণার আলো। দেশের গন্ডি পেরিয়ে জয়ের বন্দনা এখন ওপার বাংলাতেও। কিছুদিন আগে শাকিব পুত্র আব্রাম খান জয় গিয়েছিলো কলকাতায় বাবার শুটিং সেটে! এরপরই কলকাতার দু’একজন নামী-দামি নায়িকা ও সহকর্মীরা তাকে নিয়ে ছবি তুলেন। সেই ছবি ভাইরাল হয় ফেসবুক-টুইটারে।

এবার জয়ের নাম এলো ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সংবাদে। সেখানে ‘মিট দ্য আদার আব্রাম খান’ শিরোনামের খবরে জয়কে শাহরুখ খানের পুত্র আব্রাম খানের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে, শাহরুখ খানের পুত্র আব্রামের সঙ্গে ভারতীয়দের পরিচয়-ভালোবাসা তো রয়েছেই। এবার আরও একজন আব্রাম খান আমাদের নজর কেড়েছে, যে কি না বাংলাদেশের সুপারস্টারের শাকিব খানের পুত্র।

বোঝাই যাচ্ছে বাবা-মায়ের মতো আব্রাম খান জয়ও সবার নজর কাড়তে শিখে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com