শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঘোড়ায় চড়ায় দলিত তরুণকে কুপিয়ে হত্যা!

ঘোড়ায় চড়ায় দলিত তরুণকে কুপিয়ে হত্যা!

ভারতের গুজরাট রাজ্যে দলিত সম্প্রদায়ের এক তরুণ ঘোড়ায় চড়ে গ্রামে ঘুরে বেড়িয়েছেন। আর এটাকে মেনে নিতে পারেননি উচ্চবর্ণের হিন্দু তরুণেরা। তাই এই দলিত তরুণকে বৃহস্পতিবার তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুজরাট রাজ্যের ভাবনগর জেলার টিম্বি গ্রামের দলিত সম্প্রদায়ের ওই তরুণের নাম প্রদীপ রাঠোর (২২)।

ভারতীয় গণমাধ্যম জানায়, প্রদীপের জন্য ৩০ হাজার রুপি দিয়ে একটি ঘোড়া কিনে দেন তার বাবা। ওই ঘোড়ায় চড়ে মাঝেমধ্যে গ্রামে ঘুরতে বের হতেন প্রদীপ। ঘোড়ায় চড়ে গ্রামে ঘুরে বেড়ানোই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। স্থানীয় উচ্চবর্ণের তরুণেরা এটা মেনে নিতে পারেননি। তাই, তারা তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রদীপকে।

জানা গেছে, ঘোড়া কেনার পর প্রদীপ ও তার বাবাকে ঘোড়া বিক্রি না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ হুমকিতে কর্ণপাত করেননি প্রদীপ রাঠোর। বৃহস্পতিবার ঘোড়ায় চড়ে প্রদীপ নিজের গ্রামের বাড়িতে ফেরার সময় উচ্চবর্ণের তিন তরুণ তরবারি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

এদিকে, এ ঘটনায় প্রদীপের পরিবারের পক্ষ থেকে তিন তরুণের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com