শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিন

কোটচাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিন

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতির জনকের স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে,মডেল থানা অফিসার ইনচার্জ তদন্ত শ্রী জগন্নাথ চন্দ্র।

পরে উপজেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন ।

ওইসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com