শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজশাহীতে আবারও বাড়ছে পদ্মার পানি, নতুন করে বন্যার শঙ্কা

রাজশাহীতে আবারও বাড়ছে পদ্মার পানি, নতুন করে বন্যার শঙ্কা

রাজশাহীতে আবারও পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে, এতে নতুন করে বন্যার শঙ্কা তৈরি করেছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকাগুলোতে প্লাবনের ঝুঁকি বেড়েছে। ফলল আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, রাজশাহী অঞ্চলে বন্যার পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পদ্মার পানি যদি এভাবে বাড়তে থাকে, তবে তা বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলবে

গত ১৭ আগস্ট পদ্মার পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। এরপর থেকে পানি কমতে শুরু করেছিল, যা ২২ আগস্ট পর্যন্ত ক্রমাগত কমতে থাকে।

তবে শুক্রবার (২৩ আগস্ট) পানি আবারও বাড়তে শুরু করে। বিকেল ৩টায় পদ্মার পানি ছিল ১৬ দশমিক ২৩ সেন্টিমিটার, যা গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার, যা ২০১৩ সালে একবার অতিক্রম করেছিল। সেই সময়ের পর থেকে পদ্মার পানি আর বিপৎসীমা ছুঁতে পারেনি।রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, গতকাল রাতে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির ফলে পদ্মা নদীর পানি বেড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। রাজশাহী অঞ্চলে পদ্মার বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার। ২০১৩ সালে একবার পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল, কিন্তু এরপর থেকে আর বিপৎসীমা অতিক্রম করেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com