ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ডোমারে জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সোহেল রানা,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলা মাধ্যমিক (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা পরিবারের ব্যানারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র কাছে উল্লিখিত দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনকারী শিক্ষকরা অতিসত্বর শিক্ষায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এছাড়া শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসনের আহ্বান জানান তারা।  

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডোমারে জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৪

featured Image
সোহেল রানা,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলা মাধ্যমিক (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা পরিবারের ব্যানারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র কাছে উল্লিখিত দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনকারী শিক্ষকরা অতিসত্বর শিক্ষায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এছাড়া শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসনের আহ্বান জানান তারা।  

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত