মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নরসিংদীতে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

নরসিংদীতে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত তাজ(প্রাঃ)হাসপাতাল এর মালিক ও পরিচালক ডাঃমোঃশাহাদত হোসেন এর বিরুদ্ধে ভূল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার(২২ অক্টোবর)রাতে নবজাতকের বাবা মোঃমোবারক হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে বাদী মোঃ মোবারক হোসেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে জানান,নবজাতক ডেলিভারির এক মাস পূর্বেই ডাঃ শাহাদত হোসেন রোগীকে সিজার করাতে হবে বলে চাপ প্রয়োগ করেন। আমি আমার সন্তানের ওজন কতটুকু আড়াই কেজি হয়েছে কি না এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বলেন সবকিছু ঠিকঠাক আছে সিজার করাতে হবে,সিজারের পর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখে পরের দিন সকাল ৯ টায় নবজাতককে শিশু বিশেষজ্ঞ ডাঃ আনিছুর রহমান দেখায়,ডাঃ আনিছুর রহমান এর পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতক কে দেখে বলেন, এটা সময়ের আগেই সিজার করা হয়েছে, এই মুহূর্তে আইসিও তে রাখতে হবে ঢাকা নিয়ে যান,ঢাকা নিয়ে যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয় ।এ ব্যাপারে মুঠোফোনে ডাঃ মোঃ শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে,তিনি বলেন দ্বিতীয় সিজার সময়ের ১৫ থেকে ২০ দিন আগেই করে থাকি। হাসপাতালের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এটা লং প্রসেস,লাইসেন্স এর জন্যে আবেদন করে রেখেছি।
তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করি,ঘটনার সত্যতা পাওয়া গেছে তদন্ত এখনো চলমান রয়েছে । এই বিষয়ে সমাজিক ভাবে বাদী – বিবাদী আপোষ করে কিনা ? দেখি। আপোষ না হলে বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com