ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ



ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বপন (২৮) নামে এক যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন জানান, বহিরাগত স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাহির থেকে হাসপাতালের পুরাতন ভবনে আনে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে ওই নারীর চিৎকারে লোকজনসহ আনসার সদস্যরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে শাহবাগ থানা পুলিশে দিয়েছি। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, নারী নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা হবে। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ঢামেকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বপন (২৮) নামে এক যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন জানান, বহিরাগত স্বপন বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাহির থেকে হাসপাতালের পুরাতন ভবনে আনে। পরে নিচে বাথরুমে নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে ওই নারীর চিৎকারে লোকজনসহ আনসার সদস্যরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আনসার সদস্যরা এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে শাহবাগ থানা পুলিশে দিয়েছি। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, নারী নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা হবে। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত