রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা

নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টাার: বাংলাদেশ মহিলা ফুটবল দল দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ায় দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন,বাংলাদেশ মহিলা ফুটবল দল দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে নিয়ে এসেছে তাতে আমি অভিভুত।এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল।অদূর ভবিষ্যতে বাংলাদেশ মহিলা ফুটবল দল বাংলাদেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদী।
বিএনপির মহাসচিব বলেন আমি বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাথে সংশ্লিষ্ট কোচ,কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com