শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
মির্জাগঞ্জে ধান ক্ষেত থেকে বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার

মির্জাগঞ্জে ধান ক্ষেত থেকে বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ(পটুয়াখালী) থেকে মোঃমিঠু হাওলাদার:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান ক্ষেত থেকে এক বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম গঞ্জেআলী ঘরামী (৬৫) । তিনি উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরের দিকে এক ব্যক্তি বিলের মাঝে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় একটি লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি এলাকাবাসীকে নিয়ে থানা পুলিশকে জানান । পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহত বৃদ্ধার বড় ছেলে আব্দুল জলিল ঘরামী বলেন, তার বাবা গঞ্জেআলী গরামী একদিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। এভাবে তিনি বিভিন্ন সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তিনি কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, দৈনিক আলোর জগত পত্রিকাকে লাশটির নাম পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com