রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক দেবন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন মোসাঃ তানিয়া বেগম, মতিউর রহমান, মোঃ সফিকুল ইসলাম গাজী প্রমুখ।

বক্তারা সময়বায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, মিজানুর রহমান, সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, আওয়াল, ফুলেরা বেগম সহ বিভিন্ন সমবায়ের সদস্যাবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com