শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১।

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১।

ডেস্ক প্রতিনিধি: নাজমুল হক ইমু:ঢাকার আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

গ্রেপ্তার আমির হোসেন চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণকারী আমির হোসেনকে সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com