ঢাকা    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সৌদি প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন শুরু ১৮ এপ্রিল

ভিশন বাংলা ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর ১৮ই এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন সিনেমা হলগুলিতে ছায়াছবি প্রদর্শিত হবে। এর ফলে দীর্ঘ ৩৫বছর পর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাবেন সিনেমা প্রেমীরা। বুধবার এ কথা জানান সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন ‘এএমসি এন্টারটেইনমেন্ট’-কে ১৫টি শহরে সিনেমা প্রদর্শনের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। এই আমেরিকার সিনেমা জায়ান্ট আগামী ৫ বছর সৌদি আরবের ৪০টি সিনেমা হলে সিনেমা প্রদর্শনের সুযোগ পাবেন।
সৌদি প্রিন্স মোহাম্মেদ বিন সালমান উদারীকরণের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হিসেবে দেশটিতে প্রেক্ষাগৃহ উন্মুক্ত করে দেয়া হল। যুবরাজ মূলত বিনোদনমূলক কৌশল গ্রহণের মাধ্যমে অজনপ্রিয় ভর্তুকি হ্রাস পদক্ষেপে ভারসাম্য আনতে চাইছেন। যদিও এজন্য ধর্মীয় মৌলবাদীদের রোষানলে পড়তে হচ্ছে তাকে। সৌদি আরবের প্রগতিশীল ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল্লাহর নির্দেশে ছবি প্রদর্শন ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমূলক কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ঘরোয়া কনসার্ট, ফুটবল মাঠে নারীর উপস্থিতি, কৌতুক অনুষ্ঠান ও নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।-রয়টার্স।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সৌদি প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন শুরু ১৮ এপ্রিল

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০১৮

featured Image
ভিশন বাংলা ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর ১৮ই এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন সিনেমা হলগুলিতে ছায়াছবি প্রদর্শিত হবে। এর ফলে দীর্ঘ ৩৫বছর পর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাবেন সিনেমা প্রেমীরা। বুধবার এ কথা জানান সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন ‘এএমসি এন্টারটেইনমেন্ট’-কে ১৫টি শহরে সিনেমা প্রদর্শনের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। এই আমেরিকার সিনেমা জায়ান্ট আগামী ৫ বছর সৌদি আরবের ৪০টি সিনেমা হলে সিনেমা প্রদর্শনের সুযোগ পাবেন।
সৌদি প্রিন্স মোহাম্মেদ বিন সালমান উদারীকরণের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হিসেবে দেশটিতে প্রেক্ষাগৃহ উন্মুক্ত করে দেয়া হল। যুবরাজ মূলত বিনোদনমূলক কৌশল গ্রহণের মাধ্যমে অজনপ্রিয় ভর্তুকি হ্রাস পদক্ষেপে ভারসাম্য আনতে চাইছেন। যদিও এজন্য ধর্মীয় মৌলবাদীদের রোষানলে পড়তে হচ্ছে তাকে। সৌদি আরবের প্রগতিশীল ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল্লাহর নির্দেশে ছবি প্রদর্শন ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমূলক কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ঘরোয়া কনসার্ট, ফুটবল মাঠে নারীর উপস্থিতি, কৌতুক অনুষ্ঠান ও নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।-রয়টার্স।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত