বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো:রুবেল মিয়া জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর)উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।নিহত নুরুল ইসলাম (৫৫) বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের ৫নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজুল হক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহতের মেয়ে নিপা আক্তারের দাবি,তার বাবা অপমান সইতে না পেরে রান্না ঘরের আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে।নিপা আরও জানান, গত কয়েক মাস যাবত শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিল।কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে,তারা জানায় বাবাকে স্কুলে নানাভাবে হেনস্থা করা হবে।আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য :গত ২৭আগষ্ট ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক – শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করে।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার চেষ্টা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com