শুক্রবার কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ইভেন্টগুলো
ভিশন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বুধবার উদ্বোধন হয়ে গেল কমনওয়েলথ গেমসের ২১তম আসরের। বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত ৭১ দেশের ৬ হাজার ৬০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। বৃহস্পতিবারই শুরু হয়ে গেছে পদকের লড়াই। শুক্রবার সাঁতার ও ভারোত্তলনে বাংলাদেশের ৫ প্রতিযোগী নামছেন প্রতিদ্বন্দ্বিতায়।পুরুষদের সাঁতারে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নামছেন আরিফুল ইসলাম। আর নাজমা খাতুন নামছেন মেয়েদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে। ভারোত্তোলনে ছেলেদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে শিমুল কান্তি সিং, ভারোত্তোলনে মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ফুলপতি চাকমা ও ভারোত্তোলনে মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে ফাহিমা আক্তার ময়না কাল বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় নামছেন।এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের সাঁতারু মাহমুদুননবী নাহিদ অংশ নিয়েছিলেন পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাই স্ট্রোকে। তবে হিট থেকেই বাদ পড়েছেন তিনি। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়েছে নাহিদের হিট।এবারের আসরে ছয় ডিসিপ্লিনে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের। কুস্তি দল বাদে অন্য পাঁচ দল- অ্যাথলেটিক্স, বক্সিং, শ্যুটিং, সাঁতার ও ভারোত্তোলন দল অস্ট্রেলিয়া পৌঁছেছিল। কিন্তু অস্ট্রেলিয়া গিয়েও বাংলাদেশের দুই বক্সারের অংশ নেয়া হচ্ছে না আসরে। গেমসের আগে নির্ধারিত টেকনিক্যাল মিটিংয়ে কোচ অংশ না নেয়ায় বাংলাদেশকে গেমসে অযোগ্য ঘোষণা করা হয়।
এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত
ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ
নীলফামারীকে পাখিদের অভয়ারণ্য নগরী গড়ার উদ্যোগ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ
ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
আবারো বাড়ল জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান
পুলিশের পোশাকে আসছে ফের পরিবর্তন
নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে
নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গনে গৃহহীন সাত শতাধিক পরিবার
বাল্যবিবাহ রুখে সাহসিকতার স্বীকৃতি পেল তহমিনা
নীলফামারীতে কাটেনি জ্বালানি তেলের কৃত্রিম সংকট
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ভর্তি
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নরসিংদীর রায়পুরায় নৃশংস ঘটনা
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির অভিযোগ
খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস