বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
হজ্ব করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬

হজ্ব করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের ১ বছরের শিশু সন্তান মহিলাসহ ৪ জন নিহত হয়েছে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশন বিহীন বালু বাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে ঢাকা থেকে মাধবপুর গামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা,নাসিরনগর দাতমন্ডল গ্রামের, বিজয়নগর উপজলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০) ফজিলাতুন্নেছা(৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া(২০)মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে মাধবপুর উপজেলার রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও অনু মোল্লা(৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)কে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com