মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাস-ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল, নিহত ৪

বাস-ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: আজ সকালেই মহাসড়কে কেড়ে নিল ৪ তরুণের প্রাণ। নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের চাপায় ৪ মোটরসাইল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন- ইয়ামিন, ডালিম, সোহাগ ও রমজান। তাদের সবার বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। ইয়ামিনের বাড়ি শিবপুরের ঘাসিরদিয়া; বাকিদের বাড়ি মরজালে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারাবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, সবাই ছিল এক মোটরসাইকেলে। চালাচ্ছিল ইয়ামিন, বাকিরা পেছনে বসেছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।
এদিকে ওই চারজন বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির ভ্যাকসিন দেওয়ার কাজ করতেন বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউসার। তিনি বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে একটি মোটরসাইকেলে করে তারা চারজন ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী অনন্যা সুপার এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com