মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রতীকী ছবি

ভিশন বাংলা ডেস্ক: রাজধানীর ওয়ারী টয়েনবী সার্কুলার রোডে পুলিশের সঙ্গে  বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে ওই যুবক ডাকাত দলের সদস্য।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়ারীর হোমিও মেডিক্যালের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওয়ারী থানার এসআই মো. শাহ আলম সাংবাদিকদের জানান, একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওয়ারী টয়েনবী সার্কুলার রোড এলাকায় অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে এক যুবক গুলিবিদ্ধ হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, নিহত যুবকের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com