রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

কালিয়াকৈর তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর থেকে শাকিল হোসেন:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে তারুণ্য মেলা বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার(২০ জানুয়ারি) সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গণে তারুণ্য মেলা ওপিঠা সংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রফেসর ডক্টর সুফিয়া বেগম ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সকল ছাত্র বৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।

পিঠা উৎসবের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও অভিভাবকরা উক্ত তারণ্য মেলায় ও পিঠা উৎসবে মেতে উঠেছেন

উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠার সমারোহে শিক্ষার্থীরা মেতেছিল আনন্দে। পিঠাগুলো শিক্ষার্থীদের হাতের তৈরি সেগুলো উৎসবের মূল আকর্ষণ ছিল। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পিঠার উপস্থাপন কৌশল সবাইকে মুগ্ধ করেছে।

উৎসবটি গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়। অতিথিরা পিঠার প্রশংসা করেন এমন উদ্যোগকে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রফেসর ডক্টর সুফিয়া বেগম জানান, তারুণ্য মেলা ও সৃজনশীল পিঠা উৎসবে সকল শিক্ষার্থীর পাশে থাকবেন এমন আয়োজনে তিনি আরো জানান আমরা সকলেই মুগ্ধ এমন আয়োজনকে আমরা সকল শিক্ষক শিক্ষিকা এর পক্ষ থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের এমন একটি আয়োজনে আমরা পাশে থাকব সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com