ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

ইফতিয়াজ সুমন

মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাহী চৌধুরী। নিউইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদের ‘কংগ্রেশনাল রেকর্ড’-এর মাধ্যমে তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করেন।

কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি তার বক্তব্যে উল্লেখ করেন, সাহী চৌধুরী দীর্ঘদিন ধরে বাফেলো শহর ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে জনসেবা, স্থানীয় ব্যবসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

সাহী চৌধুরীর কর্মদক্ষতা ও অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি ‘বাফেলো বিজনেস ফার্স্ট’-এর মর্যাদাপূর্ণ ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পান। এ ছাড়াও বিভিন্ন সময়ে স্টেট, সিটি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও ওয়েস্টার্ন নিউইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন সাহী চৌধুরী।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে পরিবার নিয়ে বসবাস করছেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট শহরে।

মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক নথিতে এমন স্বীকৃতি অর্জনকে তার কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ উপলক্ষে সাহী চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।

বাংলাদেশি কমিউনিটির অনেকের মতে, সাহী চৌধুরীর এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। পাশাপাশি এটি প্রবাসে বাংলাদেশিদের কর্মদক্ষতা, সামাজিক অবদান ও সাফল্যের পরিচয় তুলে ধরবে।

মার্কিন কংগ্রেসে সাহী চৌধুরীর এই বিশেষ স্বীকৃতি তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের একটি উপলক্ষ।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত